
ঢাকা আহ্ছানিয়া মিশন ১৯৫৮ সাল থেকে দরিদ্র, দুস্থ, নিপিড়ীত ও সুবিধাবঞ্চিত মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছে । এই মহতী কর্মকান্ডের স্থায়ীত্ব ও গতিশীলতা রক্ষায় গঠিত হয়েছে আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম ।
দেশের অন্যান্য মহৎ দানশীল ব্যক্তিদের সাথে আপনিও ঢাকা আহ্ছানিয়া মিশনের সাপোর্ট ফোরামের সদস্য হয়ে দুস্থদের সেবা তথা দেশ ও মানবতার সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং আমাদের সাথে থাকুন ।